logo
To More Inquiry+880 1955 55 55 44+880 1955 55 55 88
Back to Home

চেয়ারম্যানের বাণী

Chairman Photo

ড. মোহাম্মদ রফিকুল আমীন

চেয়ারম্যানের বাণী

"সবার জন্য সুন্দর আবাসন – আমাদের জাতীয় অঙ্গীকার"

প্রিয় দেশবাসী ও সম্ভাব্য গ্রাহকবৃন্দ,

স্বপ্ন শহর প্রোপার্টিজ লিমিটেড প্রতিষ্ঠার পেছনে রয়েছে একটি গভীর সামাজিক দায়বোধ।

ক. বাংলাদেশের দ্রুত নগরায়ণ এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে আবাসন সংকট দিন দিন তীব্রতর হচ্ছে, বিশেষ করে নিম্ন এবং নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা একটি যুগান্তকারী উদ্যোগ হাতে নিয়েছি; আগামী দশ বছরের মধ্যে ৭৫০ বর্গফুটের – ১০ লক্ষ ফ্ল্যাট নির্মাণের মহাপরিকল্পনা।

আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষের মৌলিক অধিকারের মধ্যে যোগ্য আবাসন অন্যতম। একটি পরিবার যখন স্থায়ী ও নিরাপদ বাসস্থান পায়, তখনই তারা জাতি গঠনের মূলধারায় অবদান রাখতে সক্ষম হয়। আমাদের এই প্রকল্প শুধুমাত্র ইট-পাথরের নির্মাণ নয়, বরং এটি একটি সামাজিক আন্দোলন।

আমরা গড়ে তুলতে চাই সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ আবাসন কমপ্লেক্স, যেখানে প্রতিটি পরিবার পাবে:

  • পরিকল্পিত ও সবুজ পরিবেশ
  • প্রয়োজনীয় নাগরিক সুবিধাদি
  • নিরাপদ ও স্বাস্থ্যসম্মত বসবাসের পরিবেশ
  • সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সুবিধা

খ. এই উপলক্ষ্যে দেশের ব্যাপক কর্ম সংস্থান এর চাহিদা পূরণে আমরা উদ্যোগ নিয়েছি প্রাথমিক ভাবে কমে বেশি ২০০০০ ( বিশ হাজার) বিক্রয় ও বিপনণ কর্মী নিয়োগ দেয়ার। যেখানে থাকবে তাদের নিজ যোগ্যতা ও কর্মক্ষমতা অনুযায়ী সন্তোষজনক আর্থিক সুবিধা অর্জনের।

আমাদের লক্ষ্য হলো এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে আয় নির্বিশেষে প্রতিটি নাগরিকের জন্য নিজস্ব একটি সুন্দর বাসস্থান থাকবে।

আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে।

এই মহতী উদ্দেশ্যে আমরা সকলের সহযোগিতা এবং আস্থা কামনা করছি।

আসুন, আমরা সবাই মিলে গড়ে তুলি আমাদের কাঙ্খিত বাসস্থান, স্বপ্নের বাড়ি তথা স্বপ্নের শহর।

চেয়ারম্যান

স্বপ্ন শহর প্রোপার্টিজ লিমিটেড